শনিবার, ১৩ জুন ২০২৬

মিরসরাইয়ে দেড় লাখ ঘনফুট বালু জব্দ

মিরসরাই প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। এ সময় ৫টি শ্যালো মেশিন ধ্বংস এবং প্রায় ১ হাজার ফুট পাইপসহ অন্যান্য সরঞ্জাম অপসারণ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর মোল্লার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি বলেন, অভিযানে নদীসংলগ্ন ১০টি পয়েন্ট থেকে এসব বালু জব্দ করা হয়।

এ সময় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

ভিডিও