শনিবার, ১৩ জুন ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. তৌহিদুল ইসলাম নাহিদ (২৬) গত শনিবার (৪ এপ্রিল) মাস্কাটের ইসমাইল এলাকার ‘ওয়াদি মরম’ নামক স্থানে এ দুর্ঘটনার শিকার হন।

নিহত নাহিদ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওমানের আল হাদারা বিন দফ্ফা এলাকায় ইলেকট্রিকের কাজ করতেন।

জানা গেছে, ঘটনার দিন তিনি কর্মস্থল থেকে গাড়িতে করে ইসমাইল এলাকায় যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের রুমমেট মো. সুমন জানান, নাহিদ অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং প্রায় চার-পাঁচ বছর আগে ওমানে যান। তবে এই দীর্ঘ সময়ে একবারের জন্যও দেশে ফিরতে পারেননি।

দুর্ঘটনার মধ্য দিয়ে তার জীবনের সমাপ্তি হওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভিডিও