০
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী উপজেলার কাঞ্চননগর পূর্ব এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। তিনি বলেন, পাঁচটি প্রতিষ্ঠানকে প্রত্যেককে ৪ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আইন মেনে চলার জন্য মালিকদের সতর্ক করা হয়।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো—মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুফ্যাকচার, মেসার্স শাহ আমানত ব্রিকস, মেসার্স জোহাদিয়া ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচার এবং মেসার্স চৌধুরী ব্রিকস।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র্যাব-৭, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।