চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে বাবু মার্মা (২৬) ও জামাল উদ্দিন (১৯) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৪১নং লট এলাহাবাদ এলাকার পুটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হবে।
আটককৃত বাবু মার্মা (২৬) বান্দরবান জেলার বান্দরবান সদর থানার কোয়ালং ইউনিয়ন ১নং ওয়ার্ড চেমি ডলু পাড়া এলাকার অংপই মার্মার ছেলে ও জামাল উদ্দিন (১৯) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৪১নং লট এলাহাবাদ পুটিছড়ি এলাকার মোঃ শাহাজাহানের ছেলে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আসামীরা পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে অস্ত্রটি বিক্রির জন্য চেষ্টা করছিল।
পূর্বতারা/ ইউডি / লোকমান