বুধবার, ১৭ জুন ২০২৬

সাতকানিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯

চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (দিনগত রাত) রাত ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামের কুমারপাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের ধলির গোপাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— বিএনপি নেতা জসিম উদ্দিন (৫২), যুবদল নেতা মোহাম্মদ টিপু (৩৫), মোহাম্মদ সাকিব (২৮), মোহাম্মদ আলম (৪০) ও রবিউল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে একপক্ষে মিষ্টি জসিম ও মিষ্টি টিপু এবং অপর পক্ষে সাকিব ও রবিউলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও