,

 

সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

সন্দ্বীপ প্রতিনিধি

প্রকাশ : 30 March 2026, 05:11

চট্টগ্রামের সন্দ্বীপে সড়ক দুর্ঘটনায় শাহীন (৩০) নামের এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার তালতলী বাজারের দক্ষিণে রহমতপুর–হাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত খাঁ এলাকার লন্ডনী চৌধুরীর বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীপুর এলাকার সড়কে সাইকেল চালানোর সময় একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে শাহীন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। নিহত শাহীনের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

ভিডিও