বুধবার, ১৭ জুন ২০২৬

ফেরিতে ওঠার সময় যাত্রীসহ বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:১২

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইতিমধ্যে বাসটি উদ্ধারে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘এ মুহূর্তে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতিতে নেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিছু বলতে পারব।’

ভিডিও