বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে তেলের সংকট নেই, তবুও পাম্পে মোটরসাইকেল আর প্রাইভেটকারের দীর্ঘ সারি

রনি দে, নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:২৭
সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি।

বেশিরভাগ পাম্পে তেল রয়েছে। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে, আবার কিছু পাম্পে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে।

অনেক প্রাইভেটকার চালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ আবার ভোগান্তিতে তেল না নিয়েই ফিরে যাচ্ছেন।

অনেক পাম্পে তেল নাই, কোথাও অকটেন নাই এমন সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

ঈদের দিন ও পরদিন সরকারি ছুটির কারণে দেশের বিভিন্ন জ্বালানি ডিপো বন্ধ থাকায় সাময়িকভাবে তেল সরবরাহে বিঘ্ন ঘটে।

চট্টগ্রাম নগরীতে জ্বালানি তেলের বড় ধরনের সংকট না থাকলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি।

ভিডিও