বুধবার, ১৭ জুন ২০২৬

শাহ আমানতে ৫টি ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৪৭

ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৩ মার্চ) ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে আছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য  থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

এছাড়া বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আসা  ৬টি অ্যারাইভাল ফ্লাইট ও ৬টি ডিপার্চার ফ্লাইট সচল রয়েছে।

সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে সোমবার বাতিল হওয়া ৫টি আন্তর্জাতিক ফ্লাইট সহ বিমানবন্দরের সর্বমোট ১৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ভিডিও