,

 

ঈদে জ্বালানি নিয়ে জনগণকে চাপে ফেলেনি সরকার : আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 22 March 2026, 01:02

ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে৷ এখনও পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগনের উপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে বলে।মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আজ সকালে চট্টগ্রামে তাঁর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে। আলাদা উৎস থেকে জ্বালানি সংগ্রহ কার্যক্রম এখনও চলমান আছে। ব্যবস্থাপনার মাধ্যমে সরকার এই পরিস্থিতি সামাল দিতে চায়। এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণের উপর কোন চাপ পড়েনি। সবাই মুক্ত ভাবে ঈদ উদযাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচভহা বিনিময় করেন।

ভিডিও