বুধবার, ১৭ জুন ২০২৬

বান্দরবানে বাস খাদে, আহত ২০

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:১৪

বান্দরবানের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে একটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন।

সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকিং করে এলাকাবাসীকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা বেশিরভাগ পর্যটকই কমবেশি আহত হয়েছেন।তবে গুরুতর আহত হন সুপারভাইজারসহ অন্তত ৫ জন।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আহতদের মধ্যে ১৫ থেকে ২০ জন আঘাত পেয়েছেন।

ভিডিও