,

 

শাহ আমানতে আরও ৭টি ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 22 March 2026, 11:31

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (২১ মার্চ) ফ্লাইটগুলো বাতিল করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যের ৬টি অ্যারাইভাল এবং ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল বলে তিনি জানান।

এদিকে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে শাহ আমানত বিমানবন্দরে মোট ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ভিডিও