শনিবার, ১৩ জুন ২০২৬

দু’একটি রুটে শিডিউল বিপর্যয় ছাড়া রেল যোগাযোগ স্বাভাবিক আছে: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৩:০২

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারা দেশে রেলযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন বিপর্যয় ছাড়া বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি।

শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলেও তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, কিছু ট্রেনের সময়সূচি সামান্য বিলম্বিত হলেও তা দ্রুত স্বাভাবিক করা হচ্ছে। পাশাপাশি টিকিট কালোবাজারির সঙ্গে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

রেলসেবার মানোন্নয়নে নতুন উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, খুব শিগগিরই তিনটি ইন্টারসিটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালু করা হবে, যা যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে।

ভিডিও