রাউজান থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভোরে এলাকাবাসীর সহায়তায় এই ডাকাতদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ আজ বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানান, গতকাল ১৭ মার্চ রাত আনুমানিক দেড়টার দিকে রাউজান থানা পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুরে প্রবাসী মো. বাবু হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল স্বর্ণালঙ্কার,নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তবে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে তারা একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। একপর্যায়ে এলাকাবাসী তাদেরকে ঘিরে ফেলে। ফোন পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত হন। এসময় এলাকাবাসীর সহায়তায় ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ডাকাত দলের অধিকাংশ সদস্যের বাড়ি সিলেট ও হবিগঞ্জ জেলায়। দলের সর্দার ফজর আলীর বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড থানায়। দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে ফজর আলী, বাটন, ডিপজল ও আমিন আলী পলাতক রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তার ডাকাতদলের সদস্যরা হলেন- কবির হোসেন প্রকাশ জীবন প্রকাশ আমির (৪৬), থানা-বাহুবল, জেলা হবিগঞ্জ, আশিক (৪২), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জ; বর্তমানে থানা-চান্দগাও, জেলা চট্টগ্রামবুদু মিয়া (২২), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জআলী আহম্মদ @ মনু মিয়া (২৩), থানা-দক্ষিণ সুরমা, জেলা সিলেটআবুল হোসেন (৩২), থানা-বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়াআবুল কালাম (২২), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জমোঃ মিটু (২৮), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জমনোয়ারুজ্জামান ইমন @ শাকিল (২৭), থানা-গোলাপগঞ্জ, জেলা সিলেটমোঃ মামুন মিয়া (৩০), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জ।