বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০

ঈদের ছুটির আনন্দময় এই সময়ে চট্টগ্রামে বৃষ্টি বাগড়া দিতে পারে। চট্টগ্রাম,কক্সবাজারসহ দেশের ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ভিডিও