বুধবার, ১৭ জুন ২০২৬

বান্দরবানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৪

বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইয়াংছা কালিরঝিরি এলাকার ট্রাকচালক মো. আলমগীর (৩৫) এবং পোয়াংবাড়ী এলাকার আনোয়ার হোসেন (৪৫)।

আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি।

স্থানীয়রা জানান, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে অবৈধভাবে লাকড়ি বোঝাই করে ট্রাকটি ইয়াংছার দিকে যাচ্ছিল। পথে ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি প্রায় ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে আলমগীর ও আনোয়ার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও