বুধবার, ১৭ জুন ২০২৬

শাহ আমানতে বাতিল ৫টি, সচল ১১টি ফ্লাইট

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০১:৫৪

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৬টি অ্যারাইভাল ফ্লাইট ও ৫টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ৮৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ভিডিও