শনিবার, ১৩ জুন ২০২৬

শাহ আমানতে আরও ১২টি ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ০৮:২৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট। সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ভিডিও