ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরামের (ওসিইসিএফ) উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ওমরগণি এম.ই.এস. কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রায় ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে কলেজের বিএনসিসি প্লাটুনের ১৯৬৬ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত প্রায় দুইশ’ রানিং ও এক্স ক্যাডেটসহ মোট প্রায় তিনশ’ জন ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার মাহফিল শেষে হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস. কলেজ গভর্নিং বডির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আ. ন. ম. সরওয়ার আলম এবং উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরামের সভাপতি এস. এম. জুলফিকার আলী এবং সঞ্চালনায় ছিলেন মোস্তাফা কামাল মানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন আন্ডার অফিসার ২/লে. আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।
এছাড়া এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল, মহাসচিব মিজানুর রহমান সজিব, সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান প্রবাল এবং সাধারণ সম্পাদক এটিএম কাউসার হাবিবসহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন নেওয়াজ উদ্দিন। যুগ্ম আহ্বায়ক ছিলেন মোহাম্মদ হারুন উর রশিদ এবং সদস্য সচিব ছিলেন নাইমুল ইসলাম সাদিল। এছাড়া কমিটির সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নুর হোসেন চৌধুরী, নাজিয়া মোস্তফা, ঈশিতা আক্তার ও মোহাম্মদ ইরফান উদ্দিন মিয়া।