বুধবার, ১৭ জুন ২০২৬

শাহ আমানতে আরও ৯টি ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ০৩:৫২

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড এখনও বন্ধ। ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা তিনটি আগমনী (অ্যারাইভাল) ও একটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার তিনটি আগমনী ও একটি বহির্গামী ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আগমনী ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে মাসকাট থেকে আসা সালাম এয়ারের অভি-৪০১ ফ্লাইটটি কুয়াশার কারণে প্রথমে ঢাকায় ডাইভার্ট হয়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। একই উড়োজাহাজ অভি-৪০২ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ৯টি ফ্লাইটসহ মোট ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ভিডিও