,

 

আমের মুকুলে ভরে গেছে পাহাড়

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 28 February 2026, 01:25

বান্দরবান জেলার পাহাড়ে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। দূরে দূরে বাতাসে মুকুলের মধুর গন্ধ ছড়িয়ে পড়ছে, যা ভ্রমণকারীদের বিমোহিত করছে। স্থানীয় চাষিরা কীটনাশক ছিটানো এবং বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বান্দরবান, রুমা, থানচি, রোয়াংছড়ি ও বান্দরবান সদরসহ সাতটি উপজেলায় এ বছর প্রায় ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। মিয়ানমারের জাত রাংগোয়ায় আমের পরিমাণ বেশি। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

চিম্বুক পাহাড়ের চাষি তৈয়াং ম্রো বলেন, আমের মুকুল আসার পর থেকেই আমরা গাছের পরিচর্যা শুরু করেছি। রোগ বালাই রোধে প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছি। আবহাওয়া ভালো থাকলে এবার ভালো ফলনের আশা করছি।

বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ বলেন, মুকুল ঝরে পড়া রোধে পর্যাপ্ত পরিচর্যা নেওয়া জরুরি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা ভালো।

ভিডিও