শনিবার, ১৩ জুন ২০২৬

রাউজানে যুবদল কর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১

রাউজানে যুবদলকর্মী মো. মুজিব প্রকাশ ঘটক মুজিব ভান্ডারী (৫৫) হত্যা মামলার এক নম্বর আসামি মো. নাঈম (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত।

এরপূর্বে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ মাজার গেট এলাকা থেকে নাঈমকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এসেছিলেন মো. মুজিব। তিনি একটি ফলের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন যুবকের সঙ্গে তর্কাতর্কি বাঁধে। তর্কাতর্কির অভিযুক্ত যুবকরা একপর্যায়ে মুজিবকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা (মামলা নং-০৯, তারিখ: ২৬/০২/২০২৬ খ্রি) দায়ের করেন।

ভিডিও