বুধবার, ১৭ জুন ২০২৬

কক্সবাজারে বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০

কক্সবাজারের ঈদগাঁওয়ে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় দুই জনকে গ্রেফতার করেছে বন বিভাগ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট বিট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে বনকর্মীরা ২০০৯-১০ সনের উডলট বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আকাশমনি গাছ কাটার সময় দুই জনকে আটক করা হয়, এসময় অপর একজন পালিয়ে যায়।

আটকরা হলেন, ঈদগাঁও ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর ও একই এলাকার এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনির। বন বিভাগের দাবি, আটকদের সহযোগী হুমায়ুন কবির প্রকাশ কালু অন্ধকার ও দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়।

অভিযান শেষে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ​৭.৬৬ ঘনফুট আকাশমনি কাঠ ও গাছ কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

ভিডিও