বুধবার, ১৭ জুন ২০২৬

মূল্যতালিকা না থাকায় ফলমন্ডির দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০

মূল্যতালিকা হালনাগাদ প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে চট্টগ্রাম নগরীর দুই প্রতিষ্ঠানকে জারিমানা করেছন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর স্টেশন রোডের ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান জানান, রমজান উপলক্ষ্যে আমাদের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। আজকে ফলমন্ডিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রমজান মাসব্যাপী নিত্যপণ্যের বাজার মনিটরিং নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভিডিও