শনিবার, ১৩ জুন ২০২৬

কর্ণফুলীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত ১৮

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন দুই দলের নেতারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিলখাঁর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সালাহউদ্দিন নামে স্থানীয় এক জামায়াতকর্মীর দোকানে চা খেতে যান বড়উঠান ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনজুর, যুবদলের কর্মী মো. ইমন ও মোহাম্মদ ফারুক। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপের একপর্যায়ে দোকানি সালাহউদ্দিনের সঙ্গে কথাকাটাকাটি হয় তাদের। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এই খবর পেয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভিডিও