বুধবার, ১৭ জুন ২০২৬

নারী এশিয়া কাপ রাইজিং স্টার

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২

নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। ৫৪ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ মাত্র ১১০ রান করতে পারে। তবে সহজ এই লক্ষ্যে খেলতে নেমে হোঁচট খায় পাকিস্তান।

সানজিদা আক্তার মেঘলা-ফাহিমা খাতুনদের স্পিন জাদুতে পাকিস্তানের ব্যাটারদের কঠিন পরীক্ষায় বসতে হয়।
দলের কেউই হাত খুলে খেলতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান আসে ওপেনার শাওয়াল জুলফিকারের ব্যাট থেকে। এছাড়া হাফসা খালিদ ১২ এবং ইউসরা আমির খেলেন ১১ রানের ইনিংস। এর বাইরে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার মেঘলা মাত্র ৬ রান দিয়ে পাকিস্তানের তিনটি উইকেট হাতিয়ে নেন। এছাড়া ফাহিমা খাতুন দুটি এবং ফারিয়া, ফাতেমা ও ফারজানা নেন একটি করে উইকেট।

বাংলাদেশের ইশমা তানজিম ২৩ বলে ১২, শামীমা সুলতানা ১৩ বলে ১৩, শারমিন সুলতানা করেন ২০ বল খেলে ১৫ রান। একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে দলের স্কোরকে ১১০ রানে নিয়ে যান।

ভিডিও