বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

টেকনাফ সৈকতে ভেসে এলো নারী-পুরুষের মরদেহ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতে মরদেহ দুটি ভেসে আসে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থানে জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে আসে। স্থানীয় জেলেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।

ভিডিও