শনিবার, ১৩ জুন ২০২৬

হালদায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫

হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোহাম্মদ সাব্বির (২২) নামে এক যুবকের মরদেহ তিনদিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে নদীর ছায়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়ে হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী বলেন, ওরশের মেলায় দুই দল যুবকের কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। এর জেরে একটি দলের ওপর অন্য দলটি হামলা চালায়। এ সময় নদীতে ডুবে যান সাব্বির। তাঁর মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভিডিও