,

 

ফুলে ফুলে অনুভূতির উৎসব

রনী দে, নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : 14 February 2026, 06:07
শব্দহীন ফুলই সবচেয়ে স্পষ্ট ভাষা বলে। ভালোবাসা হোক সম্মান, বিশ্বাস আর অনন্ত পাশে থাকার অঙ্গীকার। চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় থেকে তোলা ছবি।

পহেলা ফাল্গুনের সকাল মানেই নরম রোদ, হালকা উষ্ণতা আর আগুনরাঙা পলাশে রাঙা প্রকৃতি।

ঋতুরাজ বসন্তের আগমনে প্রাণ জেগে ওঠে নতুন করে। প্রতি বছর দিনকে নানা আয়োজনে বরণ করে বাঙালিরা।

ভালোবাসা শুধু একদিনের নয়, তবু ১৪ ফেব্রুয়ারিতে রঙ একটু গাঢ় হয়।

ভালোবাসা মানে পাশে থাকার প্রতিশ্রুতি। সাদা গোলাপে পবিত্রতা, শ্রদ্ধা আর নির্ভরতার ছোঁয়া।

চট্টগ্রাম নগরজুড়ে আজ আবেগের উষ্ণতা। প্রিয় মানুষকে একটি ফুল, এক টুকরো অনুভূতি।

লাল গোলাপে আজ হৃদয়ের নিঃশব্দ স্বীকারোক্তি। একটি ফুল, হাজার না বলা কথা।

ভিডিও