বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

পটিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, ৩ জন আহত

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের একটি কেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জামায়াতের তিন কর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনাটি ঘটে। এতে মো. রুহান (২১) ও মো. ইব্রাহিম (৩৮) মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অপর ব্যক্তির নাম জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কেলিশহর পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজিম উদ্দিন জানান, এটি কেন্দ্রের বাইরের ঘটনা। আমার কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট শাহজাহান মহিউদ্দিন অভিযোগ করেন, বিএনপির লোকজন তাদের কয়েকজনকে মারধর করেছে। এতে তাদের মাথায় গুরুতর জখম হয়েছে।

পটিয়া উপজেলা বিএনপির সেক্রেটারি খোরশেদ আলম জানান, পটিয়ায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। পটিয়ায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।

ভিডিও