রবিবার, ৮ মার্চ ২০২৬

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন উপদেষ্টা ফারুক-ই আজম

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০

চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। নিয়ম মেনে নিজের ভোট প্রদান করেন উপদেষ্টা।

ভোট দেওয়া শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ফারুক-ই-আজম বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সার্বিক পরিস্থিতি অত্যন্ত সুশৃঙ্খল এবং উৎসবমুখর।

ভিডিও