,

 

‘পাহাড়ি দুর্গম ভোটকেন্দ্রে প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহার হবে’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 11 February 2026, 09:02

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটির পাহাড়ি দুর্গম ভোটকেন্দ্রে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করবে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর হাটহাজারী কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. সাইফুর রহমান। এছাড়াও ২৪ ঘণ্টাই পেট্রোল টিম ও সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা মাঠে তৎপর থাকবে বলেও জানান তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এসময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাইফুর রহমান বলেন, রাঙামাটি সংসদীয় আসনে ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম হেলিসর্টি কেন্দ্র রয়েছে। যেগুলোতে যাতায়াতের সুযোগ রয়েছে সেই কেন্দ্রগুলোতে র‍্যাবের ২টি প্লাটুন কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকেও র‍্যাবের গোয়েন্দা সদস্যরা কাজ করবেন।

এছাড়া একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশ, র‍্যাব, আনসার-ভিডিপি, বিজিবি, সেনাবাহিনী সবাই একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

ভিডিও