,

 

বাঁশখালীতে লুকানো অস্ত্রভাণ্ডার, পিস্তল–বন্দুকসহ রামদা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : 10 February 2026, 08:16

চট্টগ্রামের বাঁশখালীতে বিপুল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। সোমবার মধ্যরাতে উপজেলার সরল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, এসব অস্ত্র দুটি বস্তার মধ্যে লুকানো ছিল। র‌্যাবের অভিযান টের পেয়ে এসব অস্ত্র রেখে পালায় দুর্বৃত্তরা।

উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক, ১৪টি কার্তুজ ও চারটি রামদা। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও