বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

চন্দনাইশে জসিমের নির্বাচন সমন্বয়ককে জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭

শোভাযাত্রায় আচরণ বিধি ভঙ্গ করায় চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়ক এম এ হাসেম রাজুকে অর্থদন্ড দিয়েছে নির্বাচনি আদালত।

৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিভিল জজ সানজিদা আফরোজ বৃষ্টি এ অর্থদন্ডের আদেশ দেন।

সোমবার বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমদের পক্ষে এম এ হাশেম রাজুর নিজ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় আচরণ বিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে এ অর্থদন্ড প্রদান করা হয়।
আদেশে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।

ভিডিও