,

 

চট্টগ্রামের রাউজান

নলকূপের গর্তে পড়া শিশুটিকে বাঁচানো গেল না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : 28 January 2026, 10:33

চট্টগ্রামের রাউজানের কদলপুরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশু মেজবাহকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি।

বুধবার রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম।

বিকাল ৫টার পরে কোনো একসময়ে কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় পরিত্যক্ত নলকূপের গর্তে শিশুটি পড়ে যাওয়ার খবর দেয় ফায়ার সার্ভিস। পরে তাকে উদ্ধারে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

রাউজান থানার ওসি এর আগে বলেন, ‘শিশুটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের কাছাকাছি একটি বাড়ির সাইফুল ইসলামের ছেলে। তার গর্তে পড়ে যাওয়ার খবর পরিবারের সদস্যরা দিয়েছিল। বিকাল সাড়ে ৫টার পর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ওই নলকূপের গর্তের ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ পাওয়ার কথা আমাদের বলেছে।’

ভিডিও