বুধবার, ১৭ জুন ২০২৬

‘কাবিনের দিন’ সড়কে ঝরলো যুবকের প্রাণ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯

সপ্তাহ খানেক আগে কনে দেখে পাকাপোক্ত করা হয় আলী আব্বাস রিমনের (২৮) বিয়ের দিন। আজ শুক্রবার বিকেলে সেই বিয়ের কাবিননামা হওয়ার কথা। এ উপলক্ষে কনে ও বরের বাড়িতে চলছিল আনন্দ আয়োজন। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। জীবনের নতুন অধ্যায় নয় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অনন্তের পথে যাত্রা করলেন রিমন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের ফাজিলখাঁরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারন রিমন। বৃহস্পতিবার রিমন তার শ্বশুরবাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে যান। সেখানে রাত্রিযাপন শেষে শুক্রবার ভোরে মোটরসাইকেলে করে নিজ বাড়ি আনোয়ারায় ফিরছিলেন। এ সময় ফাজিলখাঁর হাট এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী দ্রুতগতির একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে পড়ে ঘটনাস্থলেই রিমন নিহত হন।

নিহতের বন্ধু ফরহাদ বিন তাহের জানান, আজ রিমনের জীবনের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল। কিন্তু সেই আনন্দ শোক হয়ে গেল মুহূর্তেই।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।

ভিডিও