চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের কালু মাঝির বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার (২১)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসহাকের মেয়ে। নিহত ব্যক্তির স্বামীর নাম মিজানুর রহমান।
গৃহবধূর পরিবারিক সূত্রে জানা গেছে , ২০২৩ সালের ২৫ অক্টোবর হালিমার সঙ্গে মিজানুরের বিয়ে হয়। তাঁদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছরের এক কণ্যা সন্তান আছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সালিশ বৈঠকও হয়। গতকাল শনিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আজ সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ঘর থেকে পালিয়ে হালিমার শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে আছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ মৃত্যুর কারণ পারিবারিক কলহ নাকি অন্যকিছু তা নিয়ে পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে।
পূর্বতারা/ইউডি