পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পাঁচলাইশ আবাসিক এলাকার ২ নম্বর সড়কস্থ সুইস পাক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সভায় সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম কার্যনির্বাহী পরিষদের (২০২৫–২০২৮) নবনির্বাচিত সদস্যদের পরিচয় তুলে ধরেন এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন।
পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাবেক সভাপতি মাকছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ইনশাল্লাহ ধৈর্য ধরলে ধাপে ধাপে এই শহরকে বাসযোগ্য করা সম্ভব হবে। এই শহরকে ভালোবাসতে হবে। দেশপ্রেম যেমন ঈমানের অঙ্গ, তেমনি শহরপ্রেমও ঈমানের অঙ্গ। শহরকে নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলাম বাংলাদেশের পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আইয়ুব।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি নূর মোহাম্মদ ও মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজ্জাম আহমেদ, কোষাধ্যক্ষ মো. হুমায়ুন কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নেজামউদ্দিন, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, আইন সম্পাদক সৈয়দ নাওয়াজ আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম ফয়জ উল্লাহ, ক্রীড়া সম্পাদক এস এম হাবিবুল্লাহ কাইচার, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ নাসিম আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক মো. ইমরান এবং সদস্য মো. লোকমান হোসেন, ওয়াহিদুজ্জামান চৌধুরী, নুরুদ্দিন আহমেদ রাজা ও মো. শহিদুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান।