দৈনিক গিরিদর্পণের পরিচালনা সম্পাদক মরহুম এম. কে. মোমিন-এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এস আর হোটেলে মরহুমের সুহৃদবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ দর্পণ ও আর্থনিউজ২৪-এর সম্পাদক ফরহাদ আমিন ফয়সাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক নয়া বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউদ্দিন এম. এনায়েত উল্লাহ।
শোকসভায় বক্তব্য দেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপদেষ্টা ফারুক ইকবাল, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন, দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির, বিএনএ নিউজের ব্যবস্থাপনা সম্পাদক হাদিদুর রহমান, চট্টগ্রাম ডেইলি সম্পাদক ও এশিয়ান এস আর হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াকুব, সাপ্তাহিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক ভোরের আকাশের আবাসিক সম্পাদক কামাল পারভেজ, চট্টগ্রাম রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, দৈনিক বায়েজিদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সাংবাদিক মিলন বড়ুয়া, শমসুল করিম লাভলু, সাইফুল ইসলাম এবং প্রবাসী দর্পণের বাংলাদেশ প্রধান শাহরিয়ার হাসান।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম, স্টারনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক আফম বোরহান, সাপ্তাহিক পূর্বাভাসের সম্পাদক রফিকুল ইসলাম, সাপ্তাহিক পূর্ববার্তার সম্পাদক রোকন উদ্দীন আহমদ, আলোকিত প্রতিদিনের সাংবাদিক এম. জসিম উদ্দিন, দৈনিক মুক্তখবরের স্টাফ রিপোর্টার শেখ ফরমান উল্লাহ চৌধুরী, শাপলা টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ ইউছুপ, দৈনিক গিরিদর্পণের রিপোর্টার সরওয়ার চৌধুরী ও শমসুল করিম লাভলু, এশিয়া ছিন্নমূলের রিপোর্টার কাজী মুরাদ ভান্ডারী, ১৬ বাংলা টিভির স্টাফ রিপোর্টার মো. শহীদুল ইসলাম ও গাজী নুরুল হক শাহ, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মুজিব উল্লাহ তুষার, রাজধানী টিভির সাংবাদিক এম. আর. মিলন, কর্ণফুলী নিউজের সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক নয়াবাংলার সাংবাদিক মিহির কে চক্রবর্তী, দ্য এশিয়া এইজ-এর সাংবাদিক বাশার আহমেদ, বাংলা বিডি টিভির সাংবাদিক মো. আব্বাস, আলোচিহ্ন-এর সাংবাদিক মো. মিজান, দৈনিক আমার সময়ের সাংবাদিক মো. সামিন, শাহ আমানতের সাংবাদিক নজরুল ইসলাম, আলোচিত প্রতিদিনের রিপোর্টার রোকেয়া সুলতানা, দৈনিক পূর্বকোণের সাংবাদিক মো. সহিদুল ইসলাম, লেখক ও গবেষক ও দৈনিক গণতন্ত্রের বিশেষ প্রতিবেদক মাহমুদুল হক, সাংবাদিক তোহা জাহেদ চৌধুরী ও ফয়েজ রেজা, ব্যবসায়ী মোহাম্মদ লোকমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মরহুমের পরিবারবর্গের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর ভগ্নিপতি ম্যাস মেরিনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এস কে ওহিদুল ইসলাম, বড় ছেলে শিহাব উদ্দিন খান, ছোট ছেলে ফারহান খান, মেয়ের জামাতা মাহামুদুল হক চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
শোকসভা শেষে মরহুম এম. কে. মোমিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দৈনিক গণতদন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি মাওলানা মাহমুদুল হক আনচারী।
শোকসভায় বক্তারা বলেন, মরহুম এম. কে. মোমিন ছিলেন একজন নির্ভীক, সাহসী ও সৎ সাংবাদিক। সত্য প্রকাশে তিনি কখনো আপস করেননি। একই সঙ্গে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি নতুন বাংলাদেশ, সমন্বয় নিউজ, সাপ্তাহিক বনভূমি, নয়াবাংলা এবং সর্বশেষ দৈনিক গিরিদর্পণসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।