চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ মো. নাছির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল ১০টায় পতেঙ্গার ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, র্যাবের একটি দল পূর্ব কাঠগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাছিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্যের ভিত্তিতে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত কর গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মো. নাছিরকে থানায় হস্তান্তর করা হয়েছে।