সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের অবসরজনিত বিদায় উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মীর হোসেন আহসানুল কবীরের দীর্ঘ কর্মজীবন, নীতি-আদর্শ ও পেশাগত দক্ষতা তুলে ধরেন এবং তার অবদানকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেন।

এ সময় সদর দপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব ডালিয়া ইয়াসমিন, উপপরিচালক (মাঠ প্রচার) জনব ফাহিমা জাহান, উপপরিচালক (প্রশাসন) জনাব তারিক মোহাম্মদ, উপপরিচালক (অর্থ ও লজিস্টিক) জনাব নাসিমা খাতুন, উপপরিচালক (ক্রয় ও বিতরণ) জনাব মো. রিয়াদুল ইসলাম, উপপরিচালক(সংগীত) জনাব মোঃ জাকিউল হাই, উপপরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) কাজী শাম্মীনাজ আলম, উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরীফা ইয়াছমিনসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা আহসানুল কবীরের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তার অবদানকে সম্মান জানাতে স্মারক প্রদান করা হয়।

ভিডিও