কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ কামাল উদ্দিনের সম্মানিত মাতা ছেনোয়ারা বেগম গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বাদ জোহর কর্ণফুলী থানার নিয়ামত আলী মাদ্রাসার মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
জানাযায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আমল চৌধুরী, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, কর্ণফুলী থানা আমীর মাওলানা ইসমাইল হক্কানী, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওয়াসী উদ্দিন আনসারী, নিয়ামত আলী জামে মসজিদের ইমাম মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতসমূহ কবুল করুন, জীবনের ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করুন এবং জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।