বুধবার, ১৭ জুন ২০২৬

নির্বাচনকে সামনে রেখে গ্রাম পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৫

চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম পুলিশকে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে মাঠে কাজ করতে হবে। তিনি বলেন, শেখার প্রক্রিয়া আজীবন চলমান এবং নিয়মিত প্রশিক্ষণ দায়িত্বপালনে দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

বৃহস্পতিবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলার ১৯১টি ইউনিয়নের ১৯১ জন গ্রাম পুলিশ সদস্য প্রশিক্ষণে অংশ নেন।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনের সময় গ্রাম পুলিশের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। তাদের করণীয়–বর্জনীয় সম্পর্কে সঠিক ধারণা রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে একটি ফ্রি, ফেয়ার ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করা যায়। তিনি গ্রাম পুলিশের শৃঙ্খলা, উপস্থিতি ও দায়িত্ববোধের প্রশংসা করেন এবং জানান, গ্রাম পুলিশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নের বিষয়ে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরীফ উদ্দীন।

ভিডিও