,

 

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 24 November 2025, 03:36

চট্টগ্রাম নগরীর কদমতলীতে একটি বহুতল ভবনের ৫ম তলায় কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর কোতয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ভিডিও