,

 

স্বামী আটক

আট মাসের সংসার, টয়লেটে মিলল নববধূর লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : 3 September 2025, 04:57

চট্টগ্রামের চন্দনাইশে একটি বাড়ির টয়লেট থেকে মোছাম্মৎ আরফি (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আরফি সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাহেদের মেয়ে। মাত্র ৮ মাস আগে তার বিয়ে হয় চন্দনাইশের গোলাম শরীফের ছেলে রিজুয়ানের সঙ্গে।

প্রতিবেশীরা জানান, সকালে দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে তারা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে টয়লেটে আরফির লাশ পড়ে থাকতে দেখেন।

চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, ‘একটি বাড়ির টয়লেট থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিজুয়ানকে আটক করা হয়েছে।

ভিডিও