সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ও রিসাইক্লিং ইয়ার্ডে এলএনজিবাহী জাহাজ কাটার সময় গ্যাসক্রিয়া দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।
শুক্রবার (১৪ আগস্ট) সংগঠনের সভাপতি মো. মহসিন চৌধুরীর সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়।
সংগঠনের সদস্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটিতে বিএসবিআরএর কারিগরি উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
তিন সদস্য হলেন বিএসবিআরএর উপদেষ্টা মো. নাঈম শাহ ইমরান, কারিগরি পরামর্শক ক্যাপ্টেন সিরাজুল মওলা এবং এইচআর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহাবুবুর রহমান।
কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত করে কারণ উল্লেখপূর্বক প্রতিবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।
পূর্বতারা/ইউডি