,

 

সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 14 August 2026, 09:34

মহেশখালীর সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সামিটের টার্মিনাল থেকে স্বল্পমাত্রায় গ‍্যাস সরবরাহ শুরু করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত টার্মিনালটি থেকে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সামিটের এক কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে সরবরাহ সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া চলছে। পূর্ণ সক্ষমতায় দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এলএনজি নিয়ে নতুন একটি জাহাজ এসেছে বঙ্গোপসাগরে। এ জাহাজ থেকে রাতের মধ‍্যে সামিটের টার্মিনালে এলএনজি স্থানান্তর করা হবে। সে কারণে সামিটের টার্মিনাল থেকে স্বল্পমাত্রায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

এদিকে এক্সিলারেট টার্মিনালের ক্ষতিগ্রস্ত কেবল প্রতিস্থাপনের কাজ শেষ হয়েছে। তবে টার্মিনালের দ্বিতীয় বয়লারটি পূর্ণক্ষমতায় সিনক্রোনাইজ করতে আরও দুই/তিন দিন সময়ের প্রয়োজন। তবে এই টার্মিনাল থেকে দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এরই মাঝে পূর্ণ সরবরাহ সক্ষমতায় থাকা সামিট গ্রুপের টার্মিনালটি থেকেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এলএনজিবাহী কার্গো টার্মিনালের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হচ্ছিল না। বুধবার থেকে গত তিনদিন টার্মিনালটির গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

এর ফলে বৃহস্পতিবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে চাহিদার প্রায় অর্ধেকেরও নিচে।

পূর্বতারা/ইউডি

ভিডিও