,

 

আমিরাবাদে পুকুর থেকে মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 31 July 2026, 04:34

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি পুকুর থেকে অরুন জলদাস (৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১১ টায় আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ সার্বজনীন কালী মন্দিরের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুন মজুমদার মৃত পরশুরাম জলদাসের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির পরিচালক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মজুমদার হিরু। তিনি জানান, স্থানীয়রা তাঁকে ফোন করে জানালে তিনি ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাঁরা মন্দিরের পুকুরে আসলে পুকুরের পূর্বপার্শ্বে ভাসমান অবস্থায় মাথার অংশ দেখতে পান। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্বতারা/ইউডি/এম ওয়াই

ভিডিও