0
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে একটি মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। মিছিলটির ব্যানারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ব্যানার দেখা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার ভোরে একাধিক সূত্রে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করে উপজেলার নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যানার হাতে দেখা গেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে। এ সময় মিছিলকারীদের হাতে থাকা ব্যানারেও যুবলীগের নাম লেখা হয়েছে।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি আগে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। বাইরে থেকে এসে কেউ ফটোসেশন করে চলে গেছে বলেও ধারণা করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এবং মিছিলের প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।