,

 

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ১

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 July 2026, 06:20

চট্টগ্রাম নগরের সদরঘাটে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তির নাম অভিযানে বেলাল হোসেন (৪০)। তিনি নগরের চকবাজার থানার সোনামিয়া এলাকার মৃত মুছা মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, সদরঘাট থানার ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি দারোগারহাট রোডে ইলিয়াস মাঝির বাড়ির একটি ভাড়া নেওয়া গুদামে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট মজুত ও বিক্রি করা হচ্ছিলো। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৭ ওই গুদামে অভিযান চালানো হয়।

অভিযানকালে গুদাম তল্লাশি করে ২ হাজার ৮৫০ কার্টন ওরিস ব্র্যান্ডের সিগারেট এবং ৬৪০ কার্টন প্যাট্রন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। প্রতিটি কার্টনে ১০ প্যাকেট হিসেবে মোট ৩৪ হাজার ৯০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তি এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিডিও